
গরুকে জাতীয় পশু ঘোষণা করার পাশাপাশি গঙ্গা নদীর শুদ্ধিকরণে আরো গুরুত্বারোপ করার কথা উল্লেখ করেন বিশ্বেসাতীর্থ স্বামী। এ প্রসঙ্গে তিনি বলেন, একসময় গঙ্গা আমাদের পবিত্র করত। দুর্ভাগ্যের বিষয় তাকে আমরা এতটাই দূষিত করেছি যে আজকে সেই গঙ্গাকেই শুদ্ধ করতে হচ্ছে। ভারতীয় সংস্কৃতি মেনে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখতে গেলে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দাবি তোলেন উদুপির স্বামীজী। এজন্য মুসলিম, খ্রিস্টান, শিখ ও অন্যান্য সম্প্রদায়ের ধর্মগুরুদের সঙ্গে সাধু-সন্তদের আলোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, আলোচনার মধ্য দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিষয়ে ঐক্যমত হলেই সবার মঙ্গল হবে।
মঙ্গলবারের সভা থেকে জীবদ্দশায় রাম মন্দির তৈরি হওয়া দেখে যেতে পারবেন বলেই আশা প্রকাশ করেন তিনি। তিনি এ ব্যাপারে বলেন, মৃত্যুর আগে অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া দেখে যেতে চাই। দেশও রাম রাজ্যে পরিণত হোক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



