Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার চশমা দিয়ে করোনা রোগী সম্পর্কে সতর্ক করবে চীন
আন্তর্জাতিক

এবার চশমা দিয়ে করোনা রোগী সম্পর্কে সতর্ক করবে চীন

By জুমবাংলা নিউজ ডেস্কMay 2, 20202 Mins Read

এবার চশমা দিয়ে করোনা রোগী সম্পর্কে সতর্ক করবে চীন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : এ চশমার মাধ্যমে নিরাপদ দূরত্ব রক্ষা করেই মানুষের তাপমাত্রা মাপা সম্ভব।

করোনা রোগী সম্পর্কে সতর্ক করতে, দারুণ কার্যকর এক চশমা আবিষ্কার হয়েছে চীনে। এ চশমা চোখে থাকলে, আশপাশের সবার শরীরের তাপমাত্রা জানতে পারবেন আপনি। থার্মাল ডিটেক্টর বা আলাদা যন্ত্রের মাধ্যমে তাপমাত্রা পরিমাপের দরকার হবে না। কৃত্রিম বুদ্ধিমত্তার এ চশমার মাধ্যমে নিরাপদ দূরত্ব রক্ষা করেই মানুষের তাপমাত্রা মাপা সম্ভব হবে।

করোনাভাইরাস সংক্রমণের অন্যতম উপসর্গ শরীরের তাপমাত্রা। বিস্তার ঠেকাতে, তাই তাপমাত্রা পরিমাপের ব্যাপারে সতর্ক সবাই। কিন্তু ব্যক্তি পর্যায়ে থার্মোমিটার বা থার্মাল ডিটেক্টর ব্যবহার সম্ভব নয় সবার পক্ষে। এ সংকটের দারুণ সমাধান কৃত্রিম বুদ্ধিমত্তার এই চশমা।

এ চশমা চোখে থাকলে স্বয়ংক্রিয়ভাবেই ভেসে উঠবে আশপাশের মানুষের শরীরের তাপমাত্রা। ক্যামেরা আর ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে ১০ ফুট দূরত্ব পর্যন্ত মানুষের তাপমাত্রা পরিমাপে সক্ষম টি-ওয়ান নামের চশমাটি। একসাথে একাধিক ব্যক্তির তাপমাত্রা মাপতেও সক্ষম এটি।

জিয়াং ওয়েনজি (ভাইস-প্রেসিডেন্ট, রকিড) বলেন, চশমাটিতে ইনফ্রারেড থার্মোমিটারের সঙ্গে একটি কেবল যোগ করা হয়েছে। যা চশমায় সরাসরি তথ্য পাঠায়। এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় দ্রুত সেই ডাটা শনাক্ত হয়ে ভেসে উঠে। চশমা ব্যবহারে সামনের ২ থেকে ৩ মিটার দূরত্বের যেকোনো মানুষের তাপমাত্রা সহজেই জানা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও গেমিং প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে এ চশমা তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান রকিড। সঠিকভাবে তাপমাত্রা যাচাই, সহজে বহন করার সুবিধার পাশাপাশি এটি শারীরিক দূরত্ব নিশ্চিতের বাড়তি সুরক্ষা দিচ্ছে ব্যবহারকারীদের। যে কারণে, টি-ওয়ান চশমা জনপ্রিয়তা পেতে সময় লাগেনি। বাজারে আসামাত্রই ১ হাজার পিস চশমা সংগ্রহ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

নিরাপত্তাকর্মী চেন গোয়াকিং বলেন, এই চশমা ব্যবহারে দারুণ সুবিধা হয়েছে। বিশেষ করে থার্মোমিটারের চেয়ে এটি অনেক বেশি নিরাপদ। এখন নিরাপদ দূরত্বে থেকে কাজ করা যায়।

দেখতে সায়েন্স ফিকশনের জটিল কোনো যন্ত্র মনে হলেও, এর ব্যবহার খুবই সহজ। উদ্ভাবকরা বলছেন, শিল্প কারখানা বা অফিস আদালত যেখানে মানুষের ভিড় বেশি সেসব জায়গায় দারুণ কার্যকর এই টি-ওয়ান চশমা। এতে জনে জনে সবার তাপমাত্রা মাপার ঝামেলা কমবে। পর্যায়ক্রমে, শপিং মল ও বিমানবন্দরে এ চশমার কার্যকারিতা নিশ্চিত করতে চান উদ্ভাবকরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

June 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa