
আইনি পদক্ষেপ বা নতুন নামে আমেরিকার এ নতুন পরিকল্পনা ইতিমধ্যে ইরানের তেল এবং শিপিং সেক্টরের ওপর নিষেধাজ্ঞার বল প্রয়োগের নীতি সঙ্গে অন্তর্ভুক্তি করা হবে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরানের অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা দেয়ার ব্যাপারে আর বেশি কিছু বাকি নেই। ‘চীনের কাছে ইরানের তেল বিক্রি পুরষ্কার’ বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভিয়েনা আলোচনা ব্যর্থ হলে চীনের কাছে তেহরানের তেল বিক্রি কঠিন করার লক্ষ্যে ওয়াশিংটন তার তৎপরতা জোরদার করবে বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবর বের হওয়ার পর আমেরিকার পক্ষ থেকে এ বক্তব্য এলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



