Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের আর বাকি মাত্র ছয় দিন। দেশটির প্রধান দুই দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের পাশাপাশি কর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দিন-রাত নির্বাচনী প্রচারে ব্যস্ত। তবে ট্রাম্পের এবারের পুরো প্রচারণায়ই তার বড় মেয়ে ইভাঙ্কাকে কোথাও দেখা যায়নি। খবর নিউইয়র্ক টাইমসের

এর আগের দুই নির্বাচনে সরব উপস্থিতি থাকলেও ইভাঙ্কাকে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে দেখা গেছে। ক্যালিফোর্নিয়ার মালিবুতে সন্তানদের নিয়ে গরম পানিতে স্নান করতে, হলিউডের আলোচিত অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব কিম কারদাশিয়ানের সময় কাটাচ্ছেন তিনি। গ্রিসের অ্যাক্রোপলিসে স্বামী জ্যারেড কুশনারের সঙ্গেও সম্প্রতি তাকে হাস্যোজ্জ্বল মুখে দেখা গেছে। দেখা যায়নি শুধু ট্রাম্পের নির্বাচনী প্রচারে। কিন্তু কেন?

বাবার নির্বাচনী প্রচারে এবার নিজের অনুপস্থিত থাকার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন ইভাঙ্কা। কিন্তু এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেও তার অনুপস্থিতি রাজনৈতিকভাবে কিছুটা রহস্যময়।

২০১৬ ও ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ইভাঙ্কার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঠের নির্বাচনী প্রচার, টেলিভিশনে বিজ্ঞাপন, দলের জাতীয় সম্মেলন—সবখানেই ইভাঙ্কা উপস্থিত ছিলেন। এসব কর্মসূচিতে অংশ নিয়ে নারী ভোটারদের কাছে বাবার জন্য তার ভোট চাওয়ার বিষয়টি ছিল বেশ গুরুত্বপূর্ণ।

তবে ট্রাম্পের তৃতীয় দফায় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই স্বামীসহ রাজনীতি থেকে দূরে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইভাঙ্কা। কারণ হিসেবে সন্তান ও পরিবারকে সময় দেওয়ার কথা জানিয়েছিলেন।

তখন তিনি বলেছিলেন, ‘ভবিষ্যতেও বাবার প্রতি আমার ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে। তখন আমি রাজনীতিসংশ্লিষ্ট বিষয়ের বাইরে থেকে তাকে সমর্থন করব।’

তবে ইভাঙ্কার এই ব্যাখ্যাকে যথেষ্ট মনে করছেন না বিশেষজ্ঞরা। এ অবস্থায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে তার দূরে থাকাটা গভীর কিছুর ইঙ্গিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

দু’বছর আগে ইভাঙ্কার রাজনীতি থেকে দূরে সরে দাঁড়ানোর ঘোষণার সময়কালটা পারিপার্শ্বিক ঘটনার কারণে গুরুত্বপূর্ণ। কারণ, তখনই ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলার তদন্ত শুরু হয়। গত মে মাসে এই মামলার ৩৪টি অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন।

অন্যদিকে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া একটি অর্থ জালিয়াতি মামলায় জবানবন্দিতে ইভাঙ্কা বলেছিলেন, আমি তো আমার বাবার আর্থিক বিষয়ের ‘গোপন’ খবর রাখি না।

ড. ইউনূসকে পবিত্র কোরআন উপহার দিলেন সৌদির বাদশাহ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.