
মঙ্গলবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সাংবাদিকদের সামনে নতুন স্লোগান তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ সময় তিনি বলেন, ‘বর্ডারে এসে গেছে। পশ্চিম থেকে যাত্রা শুরু করেছিল বিজেপি। উত্তরপূর্ব হয়ে গেছে। এবার পূর্বর পালা। সাধারণ মানুষের মনে দোলা লেগেছে। আমি একটাই কথা বলব, এবার বাংলা পারলে সামলা।’
তিনি আরও বলেন, অনেকের কাছ থেকে সিগন্যাল আসছে। তৃণমূলের সন্ত্রাসের পরিবর্তন আমাদের নিয়ে করবেন তারা। দিল্লির রাজ্যত্বের বিকাশের সঙ্গে তারা বাংলাকেও যুক্ত করবেন বলে জানিয়েছেন।
এদিকে তার এমন মন্তব্যের পর তৃণমূলের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক আবদুল জলিল আহমেদ জানিয়েছেন, ‘মুখে বলা সহজ কিন্তু বাস্তব ততটাই কঠিন। এটা বিহার নয়, এটা পশ্চিমবঙ্গ; এটা বিজেপির মনে রাখতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



