আন্তর্জাতিক ডেস্ক : কোকা-কোলার বোতলজাত প্রতিষ্ঠান বোটলিং ইনভেস্টমেন্টস গ্রুপ (বিআইজি) বন্ধ হয়ে যাচ্ছে আজ রোববার। ভারতে অবস্থিত কোকা-কোলার এই প্রতিষ্ঠানই এতদিন বোতলজাত করতো। এরপর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হতো। এবার এটি বন্ধ করে বিকল্প কোনো পথ বের করবে কোকা-কোলা।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমস বলছে, এই সিদ্ধান্তের বেশ বড়সড় প্রভাব পড়তে পারে ভারতে। কেননা ২০০৬ সালে চালু করা প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণেই এতদিন চলতো হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি)। আর ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে সরবরাহ করা হতো।

ইকোনোমিকস টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বোতলজাতকরণ এখন থেকে নিজেরাই করতে চাই কোকা-কোলা। এ জন্য একটি বিশেষ বোর্ড গঠন করা হয়েছে। সেখান থেকেই আসবে নির্দেশনা।

এর আগে সম্প্রতি জানা যায়, ভারতীয় বোতলজাত সংস্থা হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেসের (এইচসিসিবি) অংশীদারিত্ব বিক্রি করতে চাইছে কোকা-কোলা। এরই মধ্যে তারা চারটি বড় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। ধারনা করা হচ্ছে, কিছু শেয়ার বিক্রি করে দিতে চাইছে কোকা-কোলা।

ভারতে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেসের (এইচসিসিবি) অধীনে ১৬টি প্ল্যান্ট রয়েছে। এগুলো প্রধানত পশ্চিম ও দক্ষিণের রাজ্যে রয়েছে। এরই মধ্যে এগুলো বিক্রি করা হয়েছে বলে জানা যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.