Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এবার যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে যুবদল নেতার ফোনালাপ ফাঁস
বিভাগীয় সংবাদ রাজনীতি

এবার যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে যুবদল নেতার ফোনালাপ ফাঁস

By Saumya SarakarNovember 11, 20242 Mins Read

এবার যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে যুবদল নেতার ফোনালাপ ফাঁস

Advertisement
জুমবাংলা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগমের সঙ্গে উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর আলমের (লাভলু) একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নাশকতার মামলার চার্জশিট থেকে নাম কাটার বিষয়ে তাদের মধ্যে কথোপকথন হয়।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে ফোনালাপের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপটি ভাইরাল হওয়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

কথোপকথন ভাইরাল হওয়া যুব মহিলা লীগ নেত্রীর নাম জহুরা বেগম। তিনি বকশিগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও একই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। অপরদিকে যুবদলের ওই নেতার নাম মাহবুবুর রহমান (লাভলু)। তিনি বকশিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব।

দুই মিনিট ৫৩ সেকেন্ডের ফোনালাপে মামলার তালিকা থেকে নাম কাটার অনুরোধ করেন যুব মহিলা লীগ নেত্রী জহুরা বেগম। তিনি প্রশ্ন করেন, এখন তার নাম চার্জশিট থেকে কাটা যাবে কিনা? উত্তরে মাহবুবুর আলম বলেন, চার্জশিট থেকে কাটা যাবে। তবে আপনি যোগাযোগ কইরেন, কাইটে দিমুনি।’

জহুরা বেগম আবারও বলেন, এখন কী কোনো কিছু করা যাবে? জবাবে মাহবুবুর আলম বলেন, এখন তো কিছু করা যাবে না। তবে মানিক ভাইয়ের (উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর) সঙ্গে বসে কথা বলতে হবে।

আরও বলতে শোনা গেছে, সেই নেত্রীর রাস্তার ঠিকাদারির কাজ চান যুবদলের নেতা মাহবুবুর রহমান। তবে জহুরা বেগম প্রতি উত্তরে মানিক সওদাগরের সঙ্গে বসে কথা বলার অনুরোধ করেন এবং বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে বকশীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের নেত্রী ও উপজেলা ভাইস চেয়াম্যান জহুরা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা সম্ভব হয়নি।

তবে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান বলেন, একটি ছেলে আমাকে ফোন ধরিয়ে দিয়ে বলে, উনি (জহুরা বেগম) পলাতক আছে, কোনো কাজ করতে পারছে না, একটু কথা বলেন। পরে আমি কথা বলি। আমি সহজ সরল মানুষ। তিনি ফোনে কথা বলার শুরুতেই মামলা নিয়ে কথা বলে। মামলার বিষয়ে আমার কিছুই বলার নেই। কাজের প্রয়োজনে তার সাথে কথা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজিব জানান, বিষয়টি লোকজনের কাছে শুনেছেন। তবে এখনও অডিওটি শোনেননি তিনি। ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই নেতার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ আগস্ট বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১ নভেম্বর ৩৩ জনের নামে একটি মামলা করেন গোলাম মোস্তফা নামে এক বিএনপি নেতা। ওই মামলার ৩২ নম্বর আসামি যুব মহিলা লীগ নেত্রী জহুরা বেগম।

আজ আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa