Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর হজে খুতবা দেবেন নতুন নিয়োগপ্রাপ্ত খতিব শায়খ আবদুল্লাহ বিন সোলায়মান আল মানিয়া (৯২)।  তিনি আগামীকাল ৩০ জুলাই (৯ জিলহজ) মসজিদে নামিরা থেকে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার পর হজের খুতবা দেবেন।

এদিন হজযাত্রীরা মিনা থেকে আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজ একত্রে পড়া হয়।

মঙ্গলবার খাদেমুল হারামাইন শরিফাইন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে শায়খ আবদুল্লাহ বিন সোলায়মান আল মানিয়া নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।

শায়খ আবদুল্লাহ বিন সোলায়মান আল মানিয়া হলেন সবচেয়ে বেশি বয়স্ক হজের খতিব। তিনি আইনজ্ঞ হিসেবে বেশ প্রসিদ্ধ। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসির ইসলামিক ফিকহ একাডেমির সদস্য তিনি। এর আগে তিনি মক্কা আল মোকাররামা কোর্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। শায়খ আবদুল্লাহ মানিয়ে সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের শরীয়া কমিটিতে আছেন। এছাড়া তিনি জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত।

শরীয়া আইন নিয়ে তিনি পিএইচডি ডিগ্রী নিয়েছেন। তিনি একজন লেখক। শারিয়া শাসন ব্যবস্থা ও ইসলামিক অর্থনীতি বিষয়ে তার উল্লেখযোগ্য রচনা রয়েছে।

এছাড়া এবার হজের দিন মসজিদে নামিরা মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ইমাদ বিন আলি ইসমাইল। তিনি মসজিদের হারামের নিয়মিত মুয়াজ্জিন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.