Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এমপি বুবলীকে নিয়ে যা লিখল বিদেশি মিডিয়া
আন্তর্জাতিক

এমপি বুবলীকে নিয়ে যা লিখল বিদেশি মিডিয়া

By iNews DeskOctober 22, 2019Updated:October 22, 20192 Mins Read

3fg

Advertisement
দেশের গণমাধ্যম ছাড়িয়ে কোন খবর যখন বিদেশি গণমাধ্যমগুলোতে চলে যায় তখন অনেক ক্ষেত্রেই দেশের জন্য মঙ্গলজনক সংবাদ হয়ে দাঁড়ায়। কিন্তু এবার যে সংবাদটি বিদেশি গণমাধ্যমে জায়গা করে নিয়েছে তা মোটেই সুখকর নয়।

গত কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছে এমপি তামান্না নুসরাত বুবলির জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেয়ার সংবাদ। আর এই সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে কয়েকটি বিদেশি গণমাধ্যম। বৃটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান থেকে শুরু করে বিবিসি, এএফপির বড়াত দিয়ে ইয়াহু নিউজেও খবর ছাপা হয়।

দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনাম ছিল, ‘Bangladeshi MP allegedly hired eight lookalikes to take her place in exams.’ এছাড়া বিবিসি শিরোনাম করেছে, Bangladesh MP ‘hired eight proxies to sit exams’। ইয়াহু নিউজ শিরোনাম করেছে, Bangladesh MP ‘hired lookalikes’ for uni exams। এএফপি’র বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, নিজে অংশ না নিয়েও একইরকম দেখতে ৮ জনকে দিয়ে পরীক্ষায় প্রক্সি দিয়েছেন একজন বাংলাদেশি নারী রাজনীতিবিদ।

তামান্না নুসরাত বুবলিকে আওয়ামী লীগের এমপি হিসেবে উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানায়, বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির সাংবাদিক পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করে সরাসরি এক নারীর সম্মুখীন হয়। তিনি এমপি বুবলির হয়ে সে সময় পরীক্ষা দিচ্ছিলেন। এরপরই ওই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়, ওই এমপি গত বছর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষা দিচ্ছিলেন।

এদিকে জালিয়াতির সহায়তা নেয়ায় বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। এছাড়া ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এমপি বুবলী ২০১১ সালে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী। একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী, বুবলী এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি বাউবির বিএ কোর্সে ভর্তি হয়েছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
netanyahu

মেসি নন; কাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ মনে করেন নেতানিয়াহু?

July 10, 2026
Trump

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

July 10, 2026
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026

Latest News

netanyahu

মেসি নন; কাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ মনে করেন নেতানিয়াহু?

Trump

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa