Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি ও অপপ্রচারের দায়ে ফিরোজ আল মামুন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ফিরোজ আল মামুন উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের মৃত রমজান আলী মুন্সীর ছেলে।মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খান ওই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। ওই রাতেই তাকে গ্রেফতার করে হরিরামপুর থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফিরোজ আল মামুন নামের ওই ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এমপি মমতাজকে নিয়ে কটুক্তিমূলক পোষ্ট শেয়ার করেন। সেখানে লেখা ছিল ‘মমতাজ আজানে বিরক্ত! গান গাওয়া নাকি ফরজ? এ কোন শয়তান সংসদ সদস্য?’ ওই পোষ্টটি একাধিকবার শেয়ার করায় বিভিন্ন লোকজন পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্য করে। এবিষয়টি হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দৃষ্টিগোচর হলে তিনি গত শনিবার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, আসামি ফিরোজ আল মামুন নামের ওই ব্যক্তি তার নিজ ব্যবহারকৃত ফেসবুক আইডিতে সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়েও কটূক্তি করে আসছিলেন। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে মানিকগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.