Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এমপিওভুক্তির ২১ লাখ টাকা নিয়ে উধাও বাপ-বেটা
খুলনা বিভাগীয় সংবাদ

এমপিওভুক্তির ২১ লাখ টাকা নিয়ে উধাও বাপ-বেটা

By Shamim RezaNovember 7, 20202 Mins Read

এমপিওভুক্তির ২১ লাখ টাকা নিয়ে উধাও বাপ-বেটা

Advertisement

জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরা সদর উপজেলার আল আমিন মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্তির কথা বলে ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এখন এমপিওভুক্তি তো দূরের কথা, টাকাগুলো ফেরতও দিচ্ছে না প্রতারকচক্র। এরই মধ্যে টাকা ফেরত পেতে মাদ্রাসা সুপার ও শিক্ষকরা স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ করেছেন। সেখানে কোনো ফল না পেয়ে তারা সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন টাকা আদায়ের জন্য।

মাদ্রাসা সুপার গোলাম রসুল তার লিখিত বক্তব্যে জানান, সদর উপজেলার চুপড়িয়া গ্রামের মোশাররফ হোসেন এই চক্রের প্রধান। তার সঙ্গে জড়িত রয়েছেন তার বাবা মুজিবর রহমান ও বোন নাহার। মোশাররফ নিজেকে সরকারের কাছের লোক দাবি করে জানিয়েছিলেন, তার সঙ্গে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব এবং অর্থ উপদেষ্টার আলোচনা হয়েছে। তিন মাসের মধ্যে ৩০ লাখ টাকা দিলে এমপিওভুক্ত হবেন মাদ্রাসার ওই ১১ শিক্ষক।

মাদ্রাসা সুপার আরো জানান, ২০১৭ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৮ সালের ১০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকাগুলো নেন মোশাররফ ও তার বোন। এখন টাকা ফেরত চাইলে তিনি নানান তালবাহানা শুরু করেন। মোশাররফ নিজেকে কখনও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহকারী পরিচালক, কখনও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির পরিচালক এবং কখনও প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয় দিয়ে এই প্রতারণা চালিয়েছেন।

তবে চুপড়িয়া গ্রামের অধিবাসীরা জানায়, মোশাররফ ঢাকায় সবজির ব্যবসা করেছেন। সচিবালয়ের আশপাশের এলাকায় থাকতেন।

মাদ্রাসা সুপার গোলাম রসুল অভিযোগ করে বলেন, ‘টাকা চাওয়ার পর মোশাররফ ফেরত দেবেন বলে সময় নিচ্ছেন বারবার। গত ৩০ অক্টোবর টাকা পরিশোধের সর্বশেষ দিন ছিল। কিন্তু মোশাররফের বাবা মুজিবর রহমান এখন গ্রাম থেকে পালিয়ে গেছেন। তাঁকে মোবাইলে পাওয়া যাচ্ছে না। অপরদিকে তার বোন নাহারও রয়েছেন ধরা-ছোঁয়ার বাইরে।’

খোঁজ নিয়ে জানা গেছে, মোশাররফ শুধু শিক্ষকদের ওই ২১ লাখ টাকাই না, চুপড়িয়া গ্রামের মো. আবু তাহেরকে বিদেশে পাঠানোর নামে এক লাখ, আকলিমা খাতুন নামের এক নারীকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন আরো দুই লাখ টাকা। এভাবে অনেকের কাছ থেকেই মোশাররফ প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে এখন তা আর ফেরত দিচ্ছেন না।

আল আমিন মহিলা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিল সানা জানান, মোশাররফ সবার চোখে ধুলো দিয়ে শিক্ষকদের কাছ থেকে এই টাকা আদায় করেছেন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার শিক্ষকরা প্রায় সবাই দরিদ্র। তারা তাদের এমপিওভুক্তির জন্য সহায়সম্পদ বিক্রি করে প্রতারক মোশাররফ হোসেনের হাতে টাকা তুলে দিয়েছেন। তিনি অবিলম্বে প্রতারক মোশাররফকে গ্রেপ্তার করে দরিদ্র শিক্ষকদের টাকা আদায় এবং তাকে উপযুক্ত শাস্তির দাবি জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa