
এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, এরদোয়ানের সাম্প্রতিক এই বক্তব্য ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে তুরস্কের হস্তক্ষেপের নতুন আরেকটি উদাহরণ যা দিল্লির কাছে একেবারেই অগ্রহণযোগ্য। তিনি জানান, ভারত কূটনৈতিকভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে। এছাড়াও, তুর্কি রাষ্ট্রদূত সাকির ওজগান তরুণলারকে তলব করে ভারত সরকার বলেছে, কাশ্মীর ইস্যুতে প্রেসিডেন্ট এরদোয়ান যে বক্তব্য দিয়েছেন তাতে তার কাশ্মীরের চলমান দ্বন্দ্বের ইতিহাস বোঝার ব্যাপারে ঘাটতি আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



