Advertisement

জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সমাধি আজমির শরিফের গিলাফ দিয়ে ঢেকে দিয়েছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর পল্লী নিবাসে এরশাদের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা আজমির শরীফ থেকে আনা গিলাফ দিয়ে এরশাদের সমাধি ঢেকে দেন।

এর আগে ৩০টি মাইক্রোবাস যোগে ঢাকা উত্তরের ২৬টি থানার নেতাকর্মীরা পল্লী নিবাসে এসে পৌঁছান। পরে সাবেক এ রাষ্ট্রপতির কবর জিয়ারত করেন তারা। এ সময় এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী।

এর আগে ঢাকা উত্তরের ২৬টি থানার নেতৃবৃন্দ পৃথকভাবে এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় এরশাদের চাচাতো ভাই ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক শামসুজ্জামান মুকুল, ঢাকা উত্তর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী, প্রেসিডিয়াম সদস্য ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংগঠনিক সম্পাদক মুনশি আব্দুল বারী, রংপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজমল হোসেন লেবু, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দফতর সম্পাদক জাহিদ হোসেন লুসিডসহ ঢাকা উত্তর মহানগরীরর ২৬টি থানার সভাপতি ও সম্পাদক এবং স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে এরশাদের স্মরণে একটি শোক বই উন্মোচন করা হয়। শোক বইটি জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাকের সৌজন্যে এরশাদের চাচাতো ভাই হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক শামসুজ্জামান মুকুলের হাতে হস্তান্তর করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.