Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আ. লীগকে পরাজিত করতে পারবে না’
জাতীয় বিভাগীয় সংবাদ

‘ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আ. লীগকে পরাজিত করতে পারবে না’

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 10, 2022Updated:March 10, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে দেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। আর ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি।

‘ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আ. লীগকে পরাজিত করতে পারবে না’
পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম। (ফাইল ছবি)
Advertisement

তিনি বলেন, আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি বিএনপির নেই। নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে  যেতে হবে। দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

আজ বৃহস্পতিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ‘দেশে আর কোনোদিনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে আর বিএনপি কেবল লুটতরাজ করে। ক্ষমতায় না থাকলে মানুষ হত্যা করে। তবে বিএনপি রাজপথে না থাকতে পেরে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই বিএনপিকে আর দেশের জনগণ ক্ষমতায় আনবে না।

তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্যই এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে।

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‘বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। খালেদা জিয়া ও তারেক রহমান দন্ডপ্রাপ্ত। দু’জনের একজনও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দুর্নীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পক্ষান্তরে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই মূহুর্তে দেশের একমাত্র সুসংগঠিত ও শক্তিশালী জনপ্রিয় রাজনৈতিক দল।

নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার শেখ নুরুল আমীন রতনের সঞ্চালনায় সম্মেলনে সম্মেলনের উদ্বোধক ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে,আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক  মো. খবিরুজ্জামানবাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, রফিকুল ইসলাম কোতোয়াল, দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান  খোকন, সহ-সভাপতি বাদশা  শেখ প্রমুখ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa