Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ওঁৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস : কাদের
জাতীয়

ওঁৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস : কাদের

By Shamim RezaNovember 23, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ক্ষমতায় যেতে ওঁৎ পেতে বসে থাকা বিএনপির জন্মগত অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি সোমবার সকালে নোয়াখালী জেলায় তার নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অসচ্ছল, ত্যাগী এবং প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই ক্ষমতার অপব্যবহার করবেন না।

ওবায়দুল কাদের বলেন, আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে প্রায় সব কিছুই পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং শিগগিরই গ্যাস সরবরাহ করা হবে।

নোয়াখালীতে ইতিমধ্যে সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ফেনী-চৌমুহনী-সোনাপুর চারলেন প্রকল্প চলমান রয়েছে এবং রেলযোগাযোগ আরও উন্নত করতে নেয়া হচ্ছে পরিকল্পনা।

তিনি বলেন, দাগনভূঞা-বসুরহাট-কবিরহাট-সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিররহাট-সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটি দল আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপি নির্লজ্জভাবে বলে যে, তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়! তিনি বলেন, গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা।

বিএনপিকে হুশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনও সময় আছে আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন এবং সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যু ঘটতে পারে।

তিনি বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা করে। এটি কোনো ফল বয়ে আনবে না।

বিএনপির রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে দখলে নেবেন।

তিনি বলেন, অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তাও জানে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও হুশিয়ার করে দিয়ে বলেন ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ, নারী অবমাননার সঙ্গে যারাই জড়িত, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে নেতারা হবেন আদর্শগত শিক্ষক, তাদের অনুসরণ করতে হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

February 3, 2026
র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

February 3, 2026
সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

February 3, 2026
Latest News
RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

সরকারি ছুটি

টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

কূটনৈতিক পাসপোর্ট

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অংশ নিতে পারবেন

নির্বাচনে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: আপিল বিভাগ

রিট শুনানি আজ

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

নিরাপদ

কিশোরগঞ্জ-ময়মনসিংহ-গাজীপুরে জামায়াত আমিরের জনসভা আজ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.