Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ওসমানী মেডিকেলের সাবেক ভারপ্রাপ্ত পরিচালকের মৃত্যু
জাতীয়

ওসমানী মেডিকেলের সাবেক ভারপ্রাপ্ত পরিচালকের মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কMay 12, 20202 Mins Read

ওসমানী মেডিকেলের সাবেক ভারপ্রাপ্ত পরিচালকের মৃত্যু

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রখ্যাত চিকিৎসক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডা. মীর মাহবুবুল আলমের (৭২) মারা গেছেন। সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. মাইনুল ইসলাম ডালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান, হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সাইন্সের ডিন ছিলেন।

কাশি ও শ্বাসকষ্টসহ নানা অসুখ নিয়ে গত বুধবার (৬ মে) প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ডা. মীর মাহবুবুল আলম। এরপর সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। ডা. মীর মাহবুব দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছিলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনার কিছু উপসর্গ থাকলেও ডা. মীর মাহবুবুল আলম করোনা আক্রান্ত ছিলেন না। চার-চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। ফলে তিনি করোনাভাইরাসে নয়, ডায়াবেটিস ও লিভার সিরোসিসে মারা গেছেন।

এদিকে ডা. মীর মাহবুবুল আলমের মৃত্যুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ হাসপাতালেই শতাধিক চিকিৎসক এবং অধ্যাপক রয়েছেন সরাসরি তার ছাত্র। তিনি একজন জনপ্রিয় চিকিৎসক ছিলেন। মৃত্যুর খবরে ভোরে ডা. মীর মাহবুবুল আলমের মরদেহ এক নজর দেখার জন্য ভিড় করেন তার সাবেক ছাত্রছাত্রীসহ সহকর্মীবৃন্দ। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa