
আল্লাহ বকশ বর্তমানে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
ওসি প্রদীপ আসল ঘটনা গোপন করেছিলেন বলে উল্লেখ করে আল্লাহ বকশ বলেন, ‘ওই দিন ওসি প্রদীপ টেলিফোনে যা বলেছেন, তার প্রেক্ষিতেই পরামর্শ দেওয়া হয়েছিল। মূলত প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছিল।’ এ ছাড়া আইনি পরামর্শ দেওয়ার সময় সেনাবাহিনী প্রসঙ্গে তার অবজ্ঞা নিয়ে উঠা আচরণ প্রসঙ্গে তিনি বলেন, আমার বাচনভঙ্গি বিকৃত হয় যা আমার অনিচ্ছাকৃত স্লিপ অব টাং। এতে আমি অনুতপ্ত, মর্মাহত। আমার মাধ্যমে তাদের অবজ্ঞা করার প্রশ্নই আসে না। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, আল্লাহ বকশ চৌধুরী পুলিশ সুপার পদ থেকে ৬ বছর আগে অবসরে যাওয়ার পর চট্টগ্রামের খুলশী মুরগির খামার এলাকায় নিজস্ব ভবনে বসবাস করছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাগুনিয়া উপজেলা লালানগর ইউনিয়নে। তার ছোট ভাই খোদা বকশ বিএনপি সরকারের সময় পুলিশের আইজিপি ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘদিন কারাভোগ করে বর্তমানে জামিনে আছেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



