আন্তর্জাতিক ডেস্ক: মস্কোয় একজন সিনিয়র মার্কিন দূতকে বহিস্কারের পর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে রাশিয়ার দুই নন্বর কূটনীতিককে বহিস্কারের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা এ কথা জানান।

Advertisement
পররাষ্ট্র মন্ত্রনালয়ের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, এই বহিষ্কারের সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কোন সম্পর্ক নেই।
ক্রেমলিনের পক্ষে বলা হয়, গত সপ্তাহে গোরম্যানকে বহিষ্কারের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করা হয়, যুক্তরাষ্ট্র এর জবাবে পরবর্তী পদক্ষেপ হিসেবে রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



