
উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা (নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এবং ব্রঙ্কসের পার্কচেস্টার) থেকে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হন আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ। ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষস্থানীয় নেতা কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে ধরাশায়ী করায় রাজনীতিতে ‘উদীয়মান তারকা’ খেতাব পেয়েছেন তিনি।
মি. ক্রাউলি ছিলেন কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো-চেয়ার। তিনি কংগ্রেস থেকে বিদায় নেওয়ার পর শূন্য এই আসনে কে বসবেন তা নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না প্রবাসীদের মাঝে। গত সপ্তাহে আলেক্সান্দ্রিয়ার যোগদানের খবরে বাংলাদেশি-মার্কিনরা উৎফুল্লিত। কারণ তিনি তার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষকে যেভাবে আপন করে নিয়েছেন, একইচেতনায় বাংলাদেশের স্বার্থেও নিরলসভাবে কাজ করবেন এ প্রত্যাশা সবার।
আর তার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট অফিসের উপ-পরিচালক হিসেবে বাংলাদেশি তরুণী নওরীন আকতারকে নিয়োগ দেওয়ায় উৎফুল্লে যোগ হয়েছে নতুন মাত্রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



