
পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মমতাজ বেগম (৩৮), মইনা বেগম (১১) ও তোহা মিয়া (৭)।
ওসি জানান, রোববার ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয়। এরই জেরে সকালে শিলখালীতে পাহাড়ধসে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার অফিসের দায়িত্বশীল কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৯৪ মিলিমিটার। আর রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫৬ মিলিমিটার। এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


