
তিনি জানিয়েছেন- ইউনিয়নের পূর্ব হরিয়ার ছড়া এলাকায় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। নিহত জোনায়েদ স্থানীয় মাদ্রাসার ছাত্র। বৃষ্টি থামলে মাদ্রাসা থেকে ফিরে খেলা করার জন্য বের হয়ে পাহাড় ধ্বসের শিকার হয়। চলতি মৌসুমে এ পর্যন্ত পাহাড় ধ্বসে মহেশখালীতে দু’জনের মৃত্যু হলো।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান জানিয়েছেন- মৌসুমে বৃষ্টি শুরুর প্রথম দিক থেকে এ পর্যন্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারী লোকজন নিরাপদে সরিয়ে আসার জন্য প্রশাসন মাইকিংসহ বিভিন্ন প্রচারণা অব্যহত রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



