জুমবাংলা ডেস্ক : কক্সবাজার জেলা শহরে একই স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

Advertisement

রবিবার (২ জানুয়ারি) রাতে কক্সবাজারেরর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (৩ জানুয়ারি) ভোর থেকে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার শহরে অবস্থিত বিএনপি অফিস সংলগ্ন শহীদ স্বরণি সড়ক ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার শহীদ স্বরণি সড়কে সোমবার দুপুর ১টায় এই সমাবেশ ডাকে কক্সবাজার জেলা বিএনপি। সমাবেশে অংশ নিতে ইতিমধ্যে কক্সবাজারে কেন্দ্রীয় নেতারা পৌঁছেছেন বলে কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, দুটি পক্ষের কর্মসূচির কারণে একটি উত্তপ্ত পরিস্থিতির শঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যে প্রশাসন মাঠে রয়েছে।

ফোনালাপ ফাঁস: বিপদের দিনে সমিতির নেতাদের পাশে না পেয়ে ক্ষোভ ঝাড়লেন ইমন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.