
এর আগে গত ১৭ সেপ্টেম্বর মিয়ানমারের ২২২টি সিমসহ টেকনাফ স্থলবন্দর থেকে তিন রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।
পুলিশ জানিয়েছে আটক মো. করিম (৩০) উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শিবিরের ১ নম্বর ক্যাম্পের এ ব্লকের নুরুল আলমের ছেলে। বিশেষ ক্ষমতা আইনে মামলার পর বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার একটি দল অভিযান চালিয়ে ক্যাম্পে বিক্রি করতে আসা ২৩০টি মিয়ানমারের সিমসহ করিমকে আটক করে। এসব সিমকার্ড রোহিঙ্গাদের ব্যবহারের জন্য মিয়ানমার থেকে সুকৌশলে আনা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



