Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৫ দিনে ফেনীতে ১ হাজার ৫৯৩ জনের জরিমানা
জাতীয় বিভাগীয় সংবাদ

৫ দিনে ফেনীতে ১ হাজার ৫৯৩ জনের জরিমানা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 6, 2021Updated:July 6, 20212 Mins Read

ফেনী

Advertisement

জুমবাংলা ডেস্ক: চলতি বছরের ১ জুলাই হতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ৫ দিনে ফেনীতে নির্দেশনা অমান্য করায় মোট ১ হাজার ৫৯৩ জনকে ৪ লাখ ৩৪ হাজার ৩০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে প্রথম দিনে ফেনীতে ৯৯ জনকে ৪৫ হাজার ৫শ ৫০ টাকা, দ্বিতীয় দিনে ৩২৩ জনকে ৮৭ হাজার ২০ টাকা, তৃতীয় দিনে ফেনীতে ৪১৬ জনকে ৯৫ হাজার ৫০ টাকা, চতুর্থ দিনে ফেনীতে ৩৫১ জনকে ১ লাখ ৪শ ৮০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

গতকাল সোমবার পঞ্চম দিন শেষে ফেনীতে ৩৯৫টি মামলায় ৩৯৯ জনকে ৯৩ হাজার ৮শ ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, গতকাল করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে দিনভর জেলা সদর ও উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার দিনব্যাপী ফেনী সদরের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে নির্দেশনা অমান্য করায় ২৬ জনকে ৪ হাজার ৪শ টাকা জরিমানা করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা। একইদিন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত অভিযান চালিয়ে ২২ ব্যক্তিকে ৯শ টাকা জরিমানা করেন। অন্যদিকে দাগনভূঞা সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। ইউএনও জানান, অভিযানে নির্দেশনা অমান্য করায় ও মাস্ক পরিধান না করায় ৩১ জনকে ৯ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।

একইভাবে ফেনীর ৬ উপজেলায় দায়িত্বরত ৬ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ১৪৮ জনকে ৩৭ হাজার ৬শ টাকা জরিমানা করেন।
অন্যদিকে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ, তমালিকা পাল, মো: মনিরুজ্জামান, আফরোজা আফসানা, এনএম আবদুল্লাহ আল মামুন, রজত বিশ্বাস, লিজা আক্তার বিথী ও সজল কুমার দাস। অভিযানে মোট ১৬৮ জনকে ৪১ হাজার ৮শ ৫০ টাকা জরিমানা করেন তারা।

অভিযানগুলোতে অননুমোদিতভাবে খোলা রাখা দোকানপাট বন্ধ করে দেয়া হয়। এছাড়া জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে, সচেতন করা ও জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026

Latest News

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa