জুমবাংলা ডেস্ক : নওগাঁ জেলার মহাদেবপুরে বাণিজ্যিকভাবে কদবেল বাগান সৃজন করে সাফল্য পেয়েছেন আলহাজ খোরশেদ আলম নামের এক কৃষি উদ্যোক্তা। তিনি একইসাথে ওই বাগানে কমলা চাষ করেও পেয়েছেন অভাবনীয় সাফল্য। কৃষিক্ষেত্রে তার এই ব্যতিক্রম উদ্যোগ এলাকার অন্যান্য কৃষি উদ্যোক্তাদের আন্দোলিত করেছে।

কদবেল ও কমলা বাগান

Advertisement

জেলায় আম বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান, কলা বাগান, কমলা বগান, ড্রাগনফলের বাগান বাণিজ্যিকভাবে চাষ হলেও কদবেল চাষ বিরল এবং ব্যতিক্রমী উদ্যোগ। কৃষি উদ্যোক্তা আলহাজ খোরশেদ আলম জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের হোসেনপুর মৌজায় ৪ বিঘা জমিতে সাড়ে ৩ বছর আগে গড়ে তুলেছেন কদবেল বাগান। জমিতে ৪৫০টি কদবেল গাছ রোপণ করেন।

এ বছর দ্বিতীয়বার ফল ধরেছে গাছে-গাছে। বাগানের গাছে কদবেল ধরেছে। আকারেও বড়-বড়। উদ্যোক্তা খোরশেদ জানিয়েছেন- এ বছর প্রতিটি গাছে গড়ে ৯০টি করে কদবেল ধরেছে। সেই হিসেবে ৪৫০ গাছে এ বছর বাগানে মোট কদবেল রয়েছে ৪০ হাজার ৫০০টি। আর কিছুদিনের মধ্যে এসব বেল বাজারজাত করা সম্ভব হবে।

বর্তমান প্রতিটি বেল পাইকারীভাবে গড়ে ২০ টাকা হারে বিক্রি হচ্ছে। সেই হিসেবে পাইকারীভঅবেই এই বেল বিক্রি হবে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা। কদবেল-এর পাশাপাশি একই দাগে অন্য ৩ বিঘা জমিতে গড়ে তুলেছেন কমলা বাগান। কমলা বাগানে গাছের সংখ্যা ৩২০টি। এ বছর প্রতিটি গাছে গড়ে এক মণ করে কমলা উৎপাদিত হয়েছে। সেই হিসেবে কমলা উৎপাদতি হবে ৩২০ মন।

সবুজ রঙের কমলাগুলো মিষ্টি এবং সুস্বাদু। বর্তমান বাজার অনুসারে প্রতিকেজি কমলা পাইকারী বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এই মুল্যে বাগানের কমলা বিক্রি হবে প্রায় ১৫ লাখ টাকারও বেশী। অথচ এই বাগান গড়ে তুলতে মোট খরচ হয়েছে দেড় থেকে ২ লাখ টাকা। বাগানের বয়স যত বাড়বে, গাছ তত বড় হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে ক্রমাগত।

কদবেল আর কমলার এই বাগান দেখতে প্রতিদিন এলাকাবাসী ছাড়াও দূর-দূরান্ত থেকে শত-শত উৎসাহী মানুষ বাগানে আসেন দেখে মুগ্ধ হন। তারাও ইচ্ছা প্রকাশ করছেন এমন বাগান সৃজন করতে। বাগান দেখতে আসা মো. আজাদুল ইসলাম বলেছেন- এলাকায় বিশেষ করে বাণিজ্যিকভাবে কদবেল বাগান গড়ে তোলার এই উদ্যোগ ব্যপকভাবে সাড়া ফেলেছে। মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, কদবেল বাগান গড়ে তোলার ক্ষেত্রে তেমন কোন ঝক্কি ঝামেলা নাই। তেমন কীটনাশক বা সার ব্যবহারও করতে হয়না। কেবল সামান্য পরিচর্যার কৌশল জানতে হয়।

নোবেল কমিটির ফোন পেয়ে অ্যানি বলেন, আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি

এ ক্ষেত্রে কৃষি বিভাগ সব রকমের সহযোগিতা প্রদান করবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন স্থানীয় কৃষি কর্মকর্তা। আরও নতুন-নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কদবেলের বাজার সৃষ্টির ক্ষেত্রেও কৃষিবিভাগ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানালেন কৃষি কর্মকর্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.