জুমবাংলা ডেস্ক : নৈতিক স্খলনের দায়ে সিলেটের পুলিশ পরিদর্শক গোবিন্দ শুক্ল দাসকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি আইজিপি সাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ দেয়া হয়।

Advertisement
বলা হয়, বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ, জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করা, অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অভিযোগে অভিযুক্ত তিনি। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি ডিআইজি খুলনা রেঞ্জে সংযুক্ত থাকবেন। সিলেটে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুকে ঘিরে যে রহস্য তৈরি হয়, তার পেছনে হাত রয়েছে গোবিন্দ শুক্ল’র এমন অভিযোগ নিহতের পরিবারের।
তৎকালীন রেঞ্জ ইন্সপেক্টর গোবিন্দ’র সাথে স্ত্রীর অনৈতিক সম্পর্কের জেরে খুন হন কনস্টেবল আশরাফুল। এ সংক্রান্ত ভিডিও ফুটেজও জমা দেয়া হয় এসএমপি কমিশনারের কাছে। বিষয়টি নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে বেসরকারি একটি টেলিভিশন।
সূত্র : যমুনা টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



