
রোববারের দেশটির ছত্তরপুর জেলায় এঘটনা ঘটে।
পুলিশ বলছে, প্রায় ৩ মাস আগে রাজা জাদবের (৪২) স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাদের আরেকটি মেয়ে রয়েছে। রোববার তিনি শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-মেয়েদের আনতে যান। পথে একটি কুয়ার কাছে মোটরসাইকেল থামিয়ে স্ত্রী ও কন্যাদের কুয়ায় ফেলে দেন তিনি।
শুধু তাই নয় জাদবের স্ত্রী কুয়া থেকে ওঠার চেষ্টা করলে তিনি তাদের ওপর পাথর ছুড়ে মারেন। এতে বড় মেয়ের মৃত্যু হয়। আর স্ত্রী ও ছোট মেয়ের কান্না শুনে গ্রামবাসী কুয়া থেকে তাদের উদ্ধার করে।
এ ঘটনার পর অভিযুক্ত রাজা জাদব পালিয়ে যান। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



