Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছেই। এখন পর্যন্ত ৩ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে ৪৮ হাজার মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৯৪৩ জনের।
অপরদিকে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় এবং সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইরানে।

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৪ হাজার ৮১২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৯ জন। ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০১ এবং মারা গেছে ৬৬ জন। অপরদিকে ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৬ এবং মৃত্যু হয়েছে ৫২ জনের।

জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭০৫ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬ জন। জাপানে করোনাভাইরাসে আক্রান্ত ২৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। অপরদিকে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯১ এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫০, স্পেনে ১১৯, সিঙ্গাপুরে ১০৮, কুয়েতে ৫৬, বাহরাইনে ৪৭, যুক্তরাজ্যে ৪০, মালয়েশিয়ায় ২৯, কানাডায় ২৭, সুইজারল্যান্ডে ২৪, ইরাকে ২১, আরব আমিরাতে ২১, নরওয়েতে ১৯, নেদারল্যান্ডে ১৮, ভিয়েতনামে ১৬, সুইডেনে ১৫ এবং অস্ট্রিয়ায় ১৪ জন।

অপরদিকে হংকংয়ে ১০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২ জন, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের, থাইল্যান্ডে আক্রান্ত ৪৩ এবং মৃত্যু ১, তাইওয়ানে ৪১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ জন, অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০ এবং মৃত্যু

এদিকে, ম্যাকাউতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০, ইসরায়েলে ১০, লেবাননে ১০, বেলজিয়ামে ৮, ক্রোয়েশিয়ায় ৮, গ্রিসে ৭, ইকুয়েডরে ৬, ফিনল্যান্ডে ৬, ভারতে ৬, ওমানে ৬, রাশিয়ায় ৬, আলজেরিয়ায় ৫, মেক্সিকোতে ৫, পাকিস্তানে ৫, ডেনমার্কে ৪।

ফিলিপাইনে ৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ জনের। অপরদিকে আজারবাইজানে আক্রান্তের সংখ্যা ৩, চেক প্রজাতন্ত্রে ৩, জর্জিয়ায় ৩, আইসল্যান্ডে ৩, কাতারে ৩, রোমানিয়ায় ৩, বেলারুসে ২, ব্রাজিলে ২, মিসরে ২, ইন্দোনেশিয়ায় ২, পর্তুগালে ২, আফগানিস্তানে ১, আন্দোরায় ১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এছাড়া আর্মেনিয়ায় ১, কম্বোডিয়ায় ১, ডোমিনিকান রিপাবলিকে ১, এস্তোনিয়ায় ১, আয়ারল্যান্ডে ১, জর্ডানে ১, লিথুয়ানিয়ায় ১, লুক্সেমবার্গে ১, মোনাকোতে ১, মরক্কোতে ১, নেপালে ১, নিউজিল্যান্ডে ১, নাইজেরিয়ায় ১, উত্তর মেসিডোনিয়ায় ১, সান মারিনোতে ১, সৌদি আরবে ১, সেনেগালে ১, শ্রীলঙ্কায় ১ এবং তিউনিসিয়ায় ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.