জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম সদস্য কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
সিপিবি সভাপতি মুজাাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহম্মদ শাহ আলম এক বিবৃতিতে দেশের বাম আন্দোলনে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর অবদান কৃতজ্ঞচিত্ত স্মরণ করেছেন। একইসঙ্গে তাঁর স্বপ্নের সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


