Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কমলার চেয়ে আমার মেয়ে ইভাঙ্কা অনেক বেশি যোগ্য, বললেন ট্রাম্প
আন্তর্জাতিক

কমলার চেয়ে আমার মেয়ে ইভাঙ্কা অনেক বেশি যোগ্য, বললেন ট্রাম্প

By Shamim RezaAugust 29, 20202 Mins Read
কমলার চেয়ে আমার মেয়ে ইভাঙ্কা অনেক বেশি যোগ্য, বললেন ট্রাম্প
বাবা ট্রাম্পের সঙ্গে মেয়ে ইভাঙ্কা, ফাইল ছবি।
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন রানিংমেট হিসেবে মনোনীত করেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে। তবে বাইডেনের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কমলাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ‘অযোগ্য’ বলে বসলেন তিনি। এমনকি যোগ্যতার নিরিখে কমলার চেয়ে তাঁর মেয়ে ইভাঙ্কা ঢের এগিয়ে বলে দাবি করলেন ট্রাম্প।

শুক্রবার নিউ হ্যাম্পশায়ারে প্রচার সমাবেশের বক্তৃতায় ট্রাম্প বলেন, জো বাইডেনের রানিংমেট কমলা একেবারেই অযোগ্য। এমনকি কমলার চেয়ে আমার মেয়ে ইভাঙ্কা অনেক বেশি যোগ্য। সমাবেশে বাইডেনের চেয়ে কমলাকে বেশি আক্রমণ করতে দেখা যায় ট্রাম্পের।

একদিন আগেই আনুষ্ঠানিক ভাবে রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণ করেন ট্রাম্প। তার পর শুক্রবার সপরিবারে হ্যাম্পাশায়ারে রিপাবলিকান ন্যাশনাল কনভেশনে যোগ দেন। সেখানেই সমর্থকদের সামনে কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমিও চাই কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হোন। কিন্তু উনি (কমলা) যে ভাবে প্রেসিডেন্সিয়াল পদ পাওয়ার জন্য এগোচ্ছিলেন, সে ভাবে কোনো নারীকে দেখতে চাই না আমি। উনি একেবারেই যোগ্য নন। হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন জো বাইডেনের ব্যর্থতা।’

ট্রাম্প এই মন্তব্যের পরেই তাঁর সমর্থকরা ইভাঙ্কার নামে স্লোগান দিতে শুরু করেন। তাতে ট্রাম্প বলেন, ‘দেখুন সকলেই বলছেন, আমরা ইভাঙ্কাকে চাই। আমি আপনাদের দোষ দিচ্ছি না।’ এর পর কমলাকে আক্রমণ করে ট্রাম্প বলেন, ‘ওঁর কী যোগ্যতা? সৌন্দর্য? হ্যাঁ উনি সুন্দরী বটে। কিন্তু ওরা এমন এক জন নারীকে বেছে নিয়েছে, যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রচার তো ভাল ভাবেই শুরু করেছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই তাঁর জনপ্রিয়তা ১৫ থেকে ১২, সেখান থেকে ৯, ৮, ৫, ৩ এবং‌ ২— ক্রমাগত নামতেই থাকে। তাতেই উনি জানিয়ে দেন, আমি সরে যাচ্ছি। এটাই আমার সিদ্ধান্ত। আসলে ভোট পাবেন না জেনেই সরে গিয়েছিলেন। উনি যদি আপনাদের প্রেসিডেন্ট হতেন, ভয়ঙ্কর রকমের খারাপ প্রেসিডেন্ট হতেন।’

জো বাইডেন এবং কমলা হ্যারিসকে তুরুপের তাস করে বহিঃশত্রুরা আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে বলেও দাবি করেন ট্রাম্প।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটা সময় জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন কমলা হ্যারিস। ডেমোক্র্যাট বিতর্কসভায় এক সময় জনসমক্ষে বাইডেনকে খুবই কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তা ও সমর্থনের দৌড়ে পিছিয়ে পড়ে গত বছর নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান। তার পর পুরনো শত্রুতা দূরে রেখে, আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে প্রতিদ্বন্দ্বী কমলাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে বেছে নেন বাইডেন। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটাকে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার জন্য সঠিক প্রচেষ্টা বলে মনে করছেন ডেমোক্র্যাটরা।

সূত্র : দ্য ডেইলি বেস্ট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

June 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa