Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কম্বল নিয়ে শীতার্তদের মাঝে রেল স্টেশনে ছুটে গেলেন ইউএনও
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কম্বল নিয়ে শীতার্তদের মাঝে রেল স্টেশনে ছুটে গেলেন ইউএনও

By rskaligonjnewsJanuary 18, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: কনকনে ঠান্ডা হিমেল বাতাস বইছে সারাদেশে। বাদ যায়নি ঢাকার লাগোয়া জেলা গাজীপুরও। সারাদেশের মত এই জেলাটিও এবার শীতের তীব্রতা ভালই। এরই মধ্যে গত এক সপ্তাহ থেকে দেখা মিলছে না সূর্যের। শীতে বেশি কাবু হচ্ছে শিশু ও বয়স্করা। বিশেষ করে ছিন্নমূল মানুষেরা। তবে কনকনে শীতের এমন রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান শীত বস্ত্র (কম্বল) নিয়ে রাতের অন্ধকারে ছুটে গেলেন আড়িখোলা রেলওয়ে স্টেশনে। সেখানে তিনি ছিন্নমূল ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল নিয়ে শীতার্তদের মাঝে রেল স্টেশনে ছুটে গেলেন ইউএনও

এছাড়াও উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাজনগর ও সোমবাজার এলাকার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শীতার্ত ১১১টি পরিবারের মাঝে এবং স্থানীয় বিভিন্ন সড়কে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। অন্যদিকে উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৩ হাজার ২৮০টি কম্বল বিতরণ করেন।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আড়িখেলা রেলওয়ে স্টেশন, রাজনগর ও সোমবাজার আশ্রয়ন প্রকল্পে বসবাসরত শীতার্ত পরিবারে এবং স্থানীয় বিভিন্ন সড়কে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে শীত বস্ত্র (কম্বল) নিয়ে হাজির হন ইউএনও মো. আজিজুর রহমান। এ সময় তিনি শীতার্ত মানুষদের গায়ে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দেন।

Advertisement

ইউএনও ছাড়াও এ সময় কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, উপজেলা সহকারী কমিশনার উম্মে হাফছা নাদিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউএনও মো. আজিজুর রহমান বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষগুলো এমনিতেই অসহায় ভাবে জীবন-যাপন করে থাকেন। তাই শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করতেছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এ সকল অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

কালীগঞ্জে শেষ হলো গ্রাম পুলিশদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa