
মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওআইসি। বুধবারের বৈঠক তারই একটি অংশ।
ওআইসি সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা হবে ওই বৈঠকে। বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশ হচ্ছে– বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। ১৪তম ইসলামিক সামিট কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



