Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুস্থ হওয়া ৫ করোনা রোগীকে সম্মান ও শুভেচ্ছা জানিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। শনিবার (০২ মে) সকালে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ঈশ্বরগঞ্জের আঠারবাড়ির গার্মেন্টস কর্মী অজুফা আক্তার। একইদিন সকালে তার পরিবারের করোনা আক্রান্ত অপর চার সদস্যকেও সুস্থতার ছাড়পত্র দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

অজুফাকে এসকে হাসপাতালে আইসোলেশনে পাঠানোর পর থেকে নিয়মিত তার খোঁজ খবর রাখতেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি যাওয়ার পথে উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে তার কার্যালয়ে যান অজুফা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন তার সামনে চেয়ারে বসিয়ে অজুফার সাথে কথা বলেন এবং তাকে সাহস যোগান। এ সময় তাকে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ দিকে অজুফার পরিবারের করোনা আক্রান্ত তিন সদস্য ও প্রতিবেশী একজনও সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। শনিবার সকালে বাড়িতে গিয়ে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে করোনা মুক্ত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এমন ভালবাসা পেয়ে আবেগাপ্লুত অজুফা ও তার পরিবারের সদস্যরা।

অজুফা জানান, আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। অনেক খুশি লাগছে। ইউএনও স্যার সবসময় খোঁজ রাখতেন। আসার সময় অফিসে নিয়ে কথা বলেছেন, সাহস দিয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তা স্যার আমাদের বাড়িতে গিয়ে ফুল দিয়েছেন। আমারা অনেক খুশি। সবার দোয়া চাই।

জানা যায়, গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এক নারী উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে আসে। ১১ এপ্রিল শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ওই নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে প্রেরণ করে। ১২ এপ্রিল ওই নারীর দেহে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে ১৩ এপ্রিল ওই আক্রান্ত নারীর পরিবার ও প্রতিবেশীসহ ৮ জনের নমুনা সংগ্রহ করে মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৬ এপ্রিল ওই নারীর মা, দুইবোন ও একজন প্রতিবেশীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

এ নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলায় মোট ৯ জন করোনা আক্রান্তের মধ্যে ৫ জন করোনা মুক্ত হলেন।

অজুফা ও তার পরিবারের করোনা জয় নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিজ ফেসবুকে একটি পোস্ট দেন। নিচে তা হুবহু তুলে ধরা হলো-

“আলহামদুলিল্লাহ!!!
করোনা ভাইরাসে ঈশ্বরগঞ্জের প্রথম আক্রান্ত ব্যক্তি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক শিল্প কারখানায় কাজ করতেন। গত ৫ এপ্রিল বাড়িতে আসার পর ১২ এপ্রিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। পরবর্তীতে তাঁর পরিবারের আরও ৪ জন সদস্য এই ভাইরাসে সংক্রমিত হন। আজ ৫ জনই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। পরিবার সূত্রে জানতে পারি, এক বছর পূর্বে বাবাকে হারিয়ে পরিবারের হাল ধরেন এই মেয়েটি। চাকরি নেন নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায়। আজ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নগদ ৫০০০/- টাকা, ৩০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৬ কেজি আলু ও ৫ লিটার তেল খাদ্য সহায়তা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, সরিষা ও মগটুলা ইউনিয়ন চেয়ারম্যানদ্বয় ও আঠারবাড়ি স্টেশন মসজিদের ইমাম (মেয়েটির চাচা) শুভকামনা তাঁর পরিবারের প্রতি।” সূত্র : সময় নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.