
দুইটি কারাগারে দাঙ্গা সৃষ্টি হয়।একটি কারাগারে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে রাখে বন্দিরা। আরেকটি কারাগারে ঘটে হতাহতের ঘটনা। ইতালির কারা কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তা ফ্রান্সিসকো বাসেন্তিনি জানান, উত্তরাঞ্চলীয় শহর মোডেনায় দাঙ্গায় কারাগারের ভেতরেই মারা যায় তিনজন বন্দি। অন্য তিনজন মারা যায় বন্দিদের অন্যত্র স্থানান্তরের সময়।
এদিকে করোনার সংক্রমণ রোধে ইতালিজুড়ে সব ধরনের স্কুল, ব্যায়ামাগার, জাদুঘর, নাইটক্লাব এবং অন্যান্য জনবহুল স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



