Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিশ্বব্যাপী কোবিট-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে। আর দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে গাজীপুরের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জেলা পুলিশের নির্দেশনা ছাড়াও নিজের লিখনিতে স্থানীয় মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন। এবার তিনি করোনা নিয়ে প্রশ্ন নামের ২৯ লাইনের একটি কবিতা লিখেছেন।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে (১০ এপ্রিল) লেখা কবিতাটি ইতিমধ্যে ওসি তার নিজের ব্যক্তিগত এবং কালীগঞ্জ থানার অফিসিয়াল ফেজবুক আইডিতে শেয়ার করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের ব্যতিক্রম এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগতও জানিয়েছেন। ছন্দে ছন্দে লিখা প্রশ্ন কবিতাটি এফবি পোষ্ট করে মানুষকে সচেতনতার এই প্রয়াস স্থানীয়ভাবে সারাও ফেলেছে বেশ।

এর আগেও তিনি করোনা ভাইরাস নামের দুই পর্বের দুটি কতিবা লিখেন। এর একটিতে তিনি বিদেশ ফেরতদের প্রতি অনুরোধ জানান এবং অন্যটিতে সমাজের সকলের প্রতি অনুরোধ জানান। কবিতা দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয় এবং মানুষের মাঝে কিছুটা সচেতনতাও লক্ষ্য করা গেছে।

অফিসার ইনচার্জ হিসেবে একেএম মিজানুল হক গত বছরের ১৮ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় যোগদান করেন।

প্রশ্ন

                       —-এ.কে.এম মিজানুল হক


 

অদৃশ্য করোনা ভাইরাস

বলতে পারো…

কোথায় তোমার বাস ?

আমরা সবে জানি

তোমার উৎপত্তিস্থল চীনের উহানে

বর্তমানে তোমার বিচরণ…

২০৯ দেশ ও অঞ্চল সহ বিশ্বের সবস্থানে ।

ইতোমধ্যে আক্রান্ত করেছো প্রায় ১৭ লক্ষ

এক লাখের বেশি নিয়েছো প্রাণ…

হুমকির মুখে ফেলেছো বিশ্বমানবতা

হার মেনেছে তোমার কাছে

মনুষ্য সৃষ্টি পারমানবিক বোমারও বর্বরতা।

তোমার আঘাতে আজ

কোয়ারেন্টাইন, লকডাউন, আইসোলেশন

শব্দগুলোর সাথে হচ্ছি অতিপরিচিত

যা থাকতো লোকে লোকারণ্য

ব্যস্ত নগরী, বাণিজ্যিক কেন্দ্র

তোমার ভয়ে হয়েছে জনমানব শূণ্য।

থামিয়ে দিয়েছো তুমি

বিশ্ব অর্থনীতির চাকা

তুমি অদৃশ্য…

কিন্তু তোমার ভয়েই সব ফাঁকা।

তোমাকে প্রতিকারের সন্ধান

বিজ্ঞানীরাও পায়নি এখন পর্যন্ত

যারপরনাই বিশ্ববাসী…

এখনো তোমার ভয়ে আতঙ্কিত।

অদৃশ্য করোনা ভাইরাস

বলতে পারো…

কোথায় তোমার বাস??

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, আসলে আমি নিতান্তই ভাললাগা থেকেই লেখালেখি করি। তবে আমার লেখা করোনা নিয়ে লিখা কবিতায় যদি স্থানীয় একটি মানুষও সচেতন হয় তাহলেই নিজের স্বার্থকতা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google