
গত ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ায় প্রথম করোনাভাইরাসে আ’ক্রা’ন্তের সন্ধান পাওয়া যায়। গত ৫ দিনের মধ্যে সেই সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাওয়ায় দেশটির প্রশাসনিক স্তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকাল রবিবার এ নিয়ে সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন সে দেশের প্রেসিডেন্ট মুন জে ইন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘করোনাভাইরা’স সং’ক্রম’ণের ঘটনা খারাপ দিকে মোড় নিচ্ছে। সরকারি স্তরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।’
দক্ষিণ কোরিয়ার দেগু শহর থেকে এখনও পর্যন্ত সর্বাধিক করোনাভাইরা’স সং’ক্র’মণের ঘটনা সামনে এসেছে। যার জেরে এই শহরের বাসিন্দাদের মধ্যে আত’ঙ্ক দেখা দিয়েছে। শহরের পথঘাট জনমানবশূন্য। খুব প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। অজানা আশ’ঙ্কায় ঘরে খাবার মজুত করে রাখছেন লোকজন। প্রশাসনের তরফে নিয়মিত বাসিন্দাদের মোবাইলে প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



