Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক করোনাভাইরাস : চীনের সঙ্গে সীমান্ত বন্ধে হংকংয়ে ধর্মঘট
আন্তর্জাতিক

করোনাভাইরাস : চীনের সঙ্গে সীমান্ত বন্ধে হংকংয়ে ধর্মঘট

By Shamim RezaFebruary 3, 20202 Mins Read

করোনাভাইরাস : চীনের সঙ্গে সীমান্ত বন্ধে হংকংয়ে ধর্মঘট

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চীনে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া প্রাণঘাতি করোনাভাইরাস থেকে মুক্তি লাভের আশায় ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র চীনা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। এবার এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সীমান্ত বন্ধসহ পাঁচ দফা দাবিতে ধর্মঘটে নেমেছে হংকংয়ের হাসপাতাল কর্মীরা।

আজ সোমবার হংকংয়ের হসপিটাল অথরিটি এমপ্লয়িজ অ্যালায়েন্সের (এইচএইএ) শত শত সদস্য এ ধর্মঘটে নেমে পড়েন। রয়টার্স ও বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

নতুন এ ভাইরাস চীনের পাশাপাশি বিশ্বের অন্তত ২৫টি দেশে ঢুকে পড়েছে। চীনের বাহিরে সবচেয়ে বেশি সন্ধান মিলেছে থাইল্যান্ডে (১৮ জন)। এরপরই হংকং, যেখানে এ পর্যন্ত ১৫ জনের মাঝে মরণঘাতি এ ভাইরাসের দেখা মিলেছে। ফলে দ্রুত তা আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে এ নগরীর সাধারণ মানুষ ও চিকিৎসকরা।

তবে এমন পরিস্থিতিতে মেডিকেল কর্মীদের ধর্মঘটে না যাওয়ার আহ্বান জানিয়েছে নগরটির সরকার। তা সত্ত্বেও তাদের ১৮ হাজার সদস্যের মধ্যে দুই হাজার ৪০০ সদস্য ধর্মঘটে অংশ নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে।

সরকারের কাছে এইচএইএ-র জানানো দাবিগুলো হলো, মূলভূখণ্ড চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করা, জনগণের মধ্যে মাস্ক বিতরণ সহজ করা, সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে থাকা মেডিকেল কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা ও সরবরাহ নিশ্চিত করা, রোগীদের জন্য যথেষ্ট পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা এবং ধর্মঘটী মেডিকেল কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা।

হংকংয়ের বাণিজ্যিক এলাকার কেন্দ্রস্থলে স্বাস্থ্য কর্মী ইউনিয়নের সমর্থনে প্রায় শ’খানেক লোক সমাবেশ করেছে। এখানে কয়েকজনের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘সীমান্ত বন্ধ করো, প্রাদুর্ভাব রুখো।’

তবে এখন পর্যন্ত হংকংয়ের নেতা ক্যারি লাম চীনের সঙ্গে হাইস্পিড ট্রেন ও আন্তঃসীমান্ত ফেরি চলাচল স্থগিত করলেও সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো কোনো পদক্ষেপ নেননি। এ রকম পদক্ষেপ ‘অনুচিত ও অকার্যকর’ হবে বলে জানান তিনি।

সরকারি তথ্যানুযায়ী, হংকংয়ের ৯০ শতাংশ খাদ্যই আমদানি করা হয়, এর বড় একটি অংশ মূলভূখণ্ড থেকে আসে। করোনাভাইরাসের আতঙ্কে থাকা নগরীটির বাসিন্দারা এরইমধ্যে মাংস, চাল ও ক্লিনিং পণ্য কিনে সুপারমার্কেটগুলো খালি করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসে এখন পর্যন্ত ৫ বিদেশিসহ ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে অধিকাংশই উহানে বসবাসকারী নাগরিক। আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

সোমবার সকাল পর্যন্ত নতুন করে আড়াই হাজারের বেশি ব্যক্তিকে করোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। যাদেরকে চিকিৎকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর পর্যবেক্ষণে থাকা প্রায় সাড়ে চারশ ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। চীনের বাহিরে এখন পর্যন্ত গতকাল ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa