Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা করোনামুক্ত হয়ে সাধারণ মানুষের পাশে মাশরাফি
ক্রিকেট (Cricket) খুলনা খেলাধুলা বিভাগীয় সংবাদ

করোনামুক্ত হয়ে সাধারণ মানুষের পাশে মাশরাফি

By Shamim Rezaজুলাই 30, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনা মুক্ত হয়েই নড়াইলের বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন মাশরাফি বিন মর্তুজা এমপি। বৃহস্পতিবার সকাল থেকে তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। দীর্ঘ ২৪ দিন করোনার বিরুদ্ধে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সময়কালে বিশ্রাম নেওয়ার কথা থাকলেও নড়াইলে এসে তিনি একবিন্দুও বসে নেই। সবসময় নড়াইলের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মল্লিকপুর ইউনিয়নে নদী ভাঙন হচ্ছে এমন খবর পেয়ে আজ হঠাৎ করেই সেইসকল স্থানে সশরীরে উপস্থিত তিনি। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া ও করফা-আতশপাড়া এলাকার ভাঙন কবলিত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন নড়াইল এক্সপ্রেস।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় ভাঙন চলছে। গত কয়েক বছরে বহু বসতবাড়ি, ফসলি জমি, লোহাগড়া-ইতনা সংযোগ সড়কের নদী তীরবর্তী অংশ, মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ,বাজার, দোকান-পাট নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষাকালে মঙ্গলহাটা, করফা, মহিশাপাড়া গ্রামের মানুষের স্বপ্নগুলো ডুবিয়ে নেয় মধুমতির তীব্র স্রোত।

এসময় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সাথে উপস্থিত ছিলেন নড়াইলের পানি উন্নয়ন বোর্ডের সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন। এছাড়া উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান,জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন মুন্নাসহ আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সাথে কথা বলেন সংসদ সদস্য। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তার নির্বাচনী এলাকার নদী ভাঙন সমস্যা সমাধানে তিনি কাজ করছেন। এমনকি মহিশাপাড়া ও করফা-আতশপাড়া পয়েন্টে দ্রুতগতিতে আপদকালীন কাজ ও স্থায়ী ভাঙন রোধী কাজ শুরু করার কথা জানান। এসময় উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন সরেজমিনে ভাঙন রোধে কাজ শুরু করার তথ্য সংগ্রহ করেন। এছাড়া,সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে লোহাগড়ার আমডাঙ্গা, মাকড়াইলসহ উপজেলার ভাঙন কবলিত বিভিন্ন এলাকায় সশরীরে উপস্থিত হয়ে দ্রুত গতিতে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শুরু করার কথা জানান।

উল্লেখ্য,বাংলাদেশের তীব্র ভাঙন কবলিত জেলার তালিকায় খুলনা বিভাগে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও কুষ্টিয়ার নাম থাকলেও সবচেয়ে বেশি ভাঙন হলেও নড়াইল জেলার নাম ছিল না। সংসদ সদস্যের প্রচেষ্টায় গতবছর নড়াইল জেলার নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নদী ভাঙন রোধে এটি নড়াইলের মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি,যার ফলে ভাঙন রোধে নড়াইলে টেকসই কাজ হওয়া এখন শুরু হবে।

এসময় মাশরাফি মহিশাপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে তিনটি বৃক্ষরোপণ করেন। মহিশাপাড়া থেকে করফা ভাঙন এলাকা পরিদর্শনে যাওয়ার পথে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রয়াত বাবুর সন্তানহারা মায়ের সাথে দেখা করেন মানবিক সাংসদ মাশরাফি বিন মর্তুজা এমপি। লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে বাবুর বাসভবনে তার মায়ের সাথে আলাপকালে ঈদে শাড়ি কেনার জন্য মাকে উপহার দেন মাশরাফি। বাবু বেঁচে থাকলে হয়তো মাকে ঈদের শাড়ি আর বোনকে ঈদের জামা উপহার দিতেন। সন্তানহারা মায়ের সেই অভাববোধ উপলব্ধি করতে দিলেন না মাশরাফি। এসময় তিনি বাবুর মাকে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি সরকারি ঘর করে দেওয়ার কথা বলেন এ বাবুর বোনের পড়াশোনার খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক মোঃ রকিবুজ্জামান পলাশ,লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন,সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

জুন 9, 2026
মোসাদ্দেক

মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

জুন 9, 2026
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
Latest News
সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

মোসাদ্দেক

মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

বাংলাদেশ

তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa