প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাকালীন সরকারি আদেশ অমান্য করে ওয়ার্ড মেম্বারের বাড়িতে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ের আয়োজন করায় উভয়পক্ষকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (৯ জুলাই) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড় গাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় কাজির নিকাহ রেজিস্টারটি জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা এসিল্যান্ড মো. সেলিম মিয়া এ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে ঘটনাস্থলে গিয়ে কনে ও বর উভয়পক্ষকে মোট চার হাজার টাকা জরিমানা করেছি। প্রত্যন্ত গ্রাম নদী পার হয়ে যেতে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদরের রৌহা ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। একই উপজেলার চল্লিশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের গনি মিয়ার ছেলে আনিসুর রহমানের সঙ্গে মেম্বারের মেয়ের বিয়ে হচ্ছিল। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিয়েতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন।

এ ব্যাপারে রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন বলেন, কোনো বিয়ের আয়োজন ছিল না। ছেলে-মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বাবা মা মানছিলেন না। পরে তারা কয়েকজনকে নিয়ে একসঙ্গে হয়েছিল। ছেলের বাড়ির লোকজন আসলে আমিও এসেছিলাম কথাবার্তা বলে মীমাংসা করে বিয়েটা পড়িয়ে দিতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.