Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হজ বাতিলের সিদ্ধান্তের কথা ভাবছে সৌদি আরব
আন্তর্জাতিক

হজ বাতিলের সিদ্ধান্তের কথা ভাবছে সৌদি আরব

By জুমবাংলা নিউজ ডেস্কJune 13, 2020Updated:June 13, 20202 Mins Read

হজ বাতিলের সিদ্ধান্তের কথা ভাবছে সৌদি আরব

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির কারণে হজ বাতিলের সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে সৌদি আরব। ১৯৩২ সালে বর্তমান সৌদি ক্ষমতা প্রতিষ্ঠার পর প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হলো দেশটি।

সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা সূত্রে এই খবর দিয়েছি ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল এক্সপ্রেস।

ওই সূত্র জানায়, পুরো ব্যাপারটি খুবই সতর্কভাবে ভাবা হচ্ছে এবং নানা ধরনের পরিস্থিতি এখানে বিবেচনা করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে।

জুলাইয়ের শেষের দিকে এবার হজের দিনক্ষণ পড়েছে। বিশ্বমুসলিমের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতটি ঘটে সৌদি আরবের মক্কায় কাবা শরিফকে কেন্দ্র করে। এসময় দুই মিলিয়নেরও বেশি মুসলিম বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে ভ্রমন করে।

তবে কয়েকদিন আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্তের কথা ভাবছে সৌদি আরব। সে ক্ষেত্রে প্রত্যেক দেশ থেকে যে পরিমাণ হজযাত্রী যাওয়ার কথা অন্যান্যবারের তুলনায় এবার তার ২০ শতাংশ মানুষ আসতে অনুমতি দেয়ার সম্ভাবনা রয়েছে।

দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় হজ নিয়ে আশঙ্কার মুখে পড়ে গেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে কিছু কর্মকর্তা সৌদি শীর্ষ মহলকে চাপ দিচ্ছে হজ বাতিলের জন্য।

ধর্মীয় গুরুত্ব ছাড়াও সৌদি আরবের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই হজ। প্রতি বছর হজ ও উমরাহ থেকে ১২ বিলিয়নেরও বেশি ডলার আয় করে দেশটি।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাপক সুরক্ষা ব্যবস্থা নেয় সৌদি আরব। মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব, এমনটি আগে কখনো দেখা যায়নি।

এর কয়েকদিন পর সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যেও ওমরাহ হজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়।   এদিকে ভারতের হজ কমিটি ঘোষণা করেছে, ২০২০ সালে হজ হওয়ার সম্ভাবনা খুব কমই রয়েছে। ফলে যারা রেজিস্ট্রেশন বাতিলের আবেদন করবে না তারাও পুরো অর্থ ফেরত পাবে। প্রতি বছর অন্তত দুই লাখ ভারতীয় সৌদি আরবে হজ করতে যায়।

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়া আগেই জানিয়েছে তারা এবছর তাদের নাগরিকদের হজ করতে যাওয়ার অনুমতি দেবে না। এরপর এমন সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। দেশটিও করোনা সংক্রমণ রোধে নিজের নাগরিকদের জন্য এই বছরের হজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa