
এদিকে অনাথ শিশুদের কল্যাণে দেশটির প্রধানমন্ত্রী প্রত্যেক অনাথ শিশুর জন্য ১৩ হাজার ৯৭০ ডলারের আর্থিক তহবিল ঘোষণা করেছেন। ১৮ থেকে ২৩ বছর বয়সীদের বৃত্তি হিসেবে এ সহায়তা দেওয়া হবে। এর আগে সরকারি স্কুলে তারা পড়াশোনা করবে।
এদিকে কঠোর আইনের কারণে ভারতে দত্তক নেয়ার হার খুবই কম। ২০১৯ সাল থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত এক বছরে মাত্র ৩ হাজার ৩৫১ জনকে দত্তক নেয়া হয়েছে। দেশটিতে হাজারো শিশু অনাথ হচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রে ২০১৯ সালে ৬৬ হাজারের বেশি শিশুকে দত্তক নেয়া হয়েছে।
দিল্লি কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটসের চেয়ারপারসন অনুরাগ কুণ্ডু বলেন, ভারতে করোনার সংক্রমণের পর অনাথ শিশুদের সংখ্যা দ্রুত বাড়ছে। ১৮ বছরের কম বয়সী অনেক শিশু অনাথ হয়েছে। এটি একধরনের জাতীয় সংকট।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ। রাজ্যের শিশুকল্যাণ কমিশনের সদস্য প্রীতি ভার্মা বলেন, এখানে ১ হাজারের বেশি শিশু কোভিড-১৯–এর কারণে অনাথ হয়েছে। কমিশন থেকে তাদের খুঁজে বের করতে সাহায্যের জন্য পুলিশ কনস্টেবল, গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবাকর্মী এবং গ্রামপ্রধানদের তালিকা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


