Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনায় অনেক মানুষ চাকরি হারিয়েছে। অনেকে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু এই মহামারির মধ্যেও শতকোটিপতিরা আরো সম্পদ অর্জন করেছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্টাডিজ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, গত মার্চ থেকে এ পর্যন্ত মার্কিন শতকোটিপতিদের সম্পদ বেড়েছে এক ট্রিলিয়ন ডলার (এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন)। সম্পদ বৃদ্ধির পরিমাণ ৩৪ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, বেশির ভাগ শীর্ষ ধনীর সম্পদ বাড়লেও কয়েকজনের সম্পদ বৃদ্ধি পেয়েছে যথেষ্ট বেশি। যেমন গত ১৭ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে আমাজনের জেফ বেজোসের সম্পদ বেড়েছে ৬৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। জেফ বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী, যার সম্পদের পরিমাণ ১৮২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

তবে সম্পদ বৃদ্ধির দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। করোনাকালে তার সম্পদ বেড়েছে ৪১৪ শতাংশ। আর এতে তার সম্পদ ২৪ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে এক লাফে বেড়ে হয়েছে ১২৬ দশমিক ২ বিলিয়ন ডলার। তিনি এখন বিল গেটসের সঙ্গে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী।

টেসলার বাজারমূল্য এখন ৫০ হাজার কোটি ডলার। এ বছর টেসলার শেয়ারের দাম ৫২৪ শতাংশ বেড়েছে। মাস্কের সম্পদের তিন-চতুর্থাংশই টেসলার শেয়ারের বদৌলতে, যে শেয়ারের দাম তার অন্য কোম্পানি স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিসের (স্পেস এক্স) শেয়ারের চার গুণ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.