Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে ৮০ হাজারেরও বেশি ওয়ার্ক ভিসা প্রদান করেছে জার্মান সরকার। দেশটির স্কিল্ড ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় এসব ভিসা দেওয়া হয়েছে।

জার্মানির শ্রমখাতে চলমান কর্মী সংকট কাটানোর লক্ষ্যে বিদেশি দক্ষ শ্রমিকদের দেশটিতে প্রবেশের সুযোগ প্রদানের অংশ হিসেবে ওই আইনটি প্রণয়ন করা হয়।

পরিসংখ্যান বলছে, এই ৮০ হাজার ভিসার অর্ধেক, অর্থাৎ, ৪০ হাজার দক্ষ শ্রমিকদের দেওয়া হয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিন হাজার বেশি।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের প্রথম ছয় মাসে মোট ৩৭ হাজার দক্ষ শ্রমিককে ভিসা প্রদান করেছিল জার্মান সরকার।

সেই বছর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রমখাতের জন্য মোট এক লাখ ৫৭ হাজার ভিসা দেয়। এর মধ্যে দক্ষ শ্রমিকদের জন্য মোট ৭৯ হাজার ভিসা দেওয়া হয়।

দেশের শ্রমিক সংকট কাটাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে জার্মান সরকার। এর মধ্যে রয়েছে দেশের নাগরিকত্ব আইন সংশোধন এবং শ্রমবাজারে প্রবেশ সহজকরণ। এছাড়া দক্ষ কর্মীদের আরও আকৃষ্ট করতে অপর্চুনিটি কার্ড বা জার্মান ভাষায় চান্সেনকার্ট নামে একটি প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতে গত ১ জুন থেকে অপরচুনিটি কার্ড চালু করা হয়। যোগ্য ব্যক্তিরা কোনও চাকরির চুক্তি ছাড়াই জার্মানিতে আসতে পারবেন। চাকরি খুঁজে নেওয়ার জন্য তাদের হাতে এক বছর সময় থাকবে।

কেউ অপরচুনিটি কার্ড পেতে চাইলে অন্যান্য যোগ্যতার পাশাপাশি অন্তত দুই বছরের কারিগরি শিক্ষা অথবা একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে ন্যূনতম (এ১ লেভেল) জার্মান ভাষা জানতে হবে অথবা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা (বি২ লেভেল) থাকতে হবে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ইবনে সিনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.