Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কলকাতায় আসছেন অমিত শাহ, প্রাধান্য পাবে এনআরসি
আন্তর্জাতিক

কলকাতায় আসছেন অমিত শাহ, প্রাধান্য পাবে এনআরসি

By Saleh MohammadSeptember 19, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকবার বলেছিলেন, অনুপ্রবেশকারী ঠেকাতে পশ্চিমবঙ্গে এনআরসি তথা নাগরিক তালিকা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদানের পর প্রথমবার এই রাজ্যে সফরে একই বিষয়ে পুনরাবৃত্তি করবেন বলে শোনা যাচ্ছে।

কলকাতায় আসছেন অমিত শাহ, প্রাধান্য পাবে এনআরসিকেন্দ্রে ক্ষমতাসীন দলের এক প্রবীণ নেতার বরাত দিয়ে এনডিটিভি জানায়, ১ অক্টোবর কলকাতায় একটি নাগরিক সম্মেলনে ভাষণ দেবেন অমিত। সেখানে তিনি এনআরসি নিয়ে বক্তব্য রাখবেন।

গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির দুর্দান্ত পারফরম্যান্সের পর এই প্রথম কলকাতায় আসছেন অমিত শাহ, এই সফরে কয়েকটি দলীয় সভায় যোগ দেবেন। সেখানকার একটি দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করারও সম্ভাবনা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির।

সংবাদ সংস্থা আইএনএস-কে বিজেপি জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “অমিত শাহ ১ অক্টোবর কলকাতায় পৌঁছে যাবেন। আমরা এখনো এই সফরের চূড়ান্ত বিষয়গুলো ঠিক করছি। তিনি কলকাতায় এসে একটি নাগরিক সম্মেলনে জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি সংক্রান্ত বক্তব্য রাখবেন। পাশাপাশি তার এই সফরে কিছু অভ্যন্তরীণ দলীয় বৈঠক করারও কথা রয়েছে।”

Advertisement

সঙ্গে যোগ করেন, ওই নাগরিকদের সমাবেশ কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। কোন পূজা মণ্ডপটি উদ্বোধন করবেন সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ভারত জুড়েই এনআরসি করা হবে এবং সব অবৈধ অনুপ্রবেশকারীকে আইনি উপায়ে দেশ থেকে বিতাড়িত করা হবে, বুধবার এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি আরও বলেন, “২০১৯ সালে নির্বাচিত করার মধ্য দিয়েই দেশজুড়ে এনআরসি করার অনুমোদন দিয়েছে দেশের মানুষ।”

এদিকে এনআরসি নিয়ে বিরোধী অবস্থানে আছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আন্দোলনের ডাকও দিয়েছেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa