Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কলকাতায় গাড়িচাপায় নিহত তানিয়ার বাড়িতে শোকের মাতম
খুলনা বিভাগীয় সংবাদ

কলকাতায় গাড়িচাপায় নিহত তানিয়ার বাড়িতে শোকের মাতম

By iNews DeskAugust 19, 20193 Mins Read

কলকাতায় গাড়িচাপায় নিহত তানিয়ার বাড়িতে শোকের মাতম

Advertisement

জুমবাংলা ডেস্ক : ভারতের কলকাতায় গাড়িচাপায় বাংলাদেশি তরুণী ব্যাংক কর্মকর্তা ফারহানা ইসলাম তানিয়ার বাড়িতে চলছে শোকের মাতম।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তানিয়ার লা’শ কলকাতা থেকে নিজ বাড়ি কুষ্টিয়ার খোকসাতে পৌঁছলে সেখান এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

স্বজনদের আহাজারিতে উপজেলার বড়কালিয়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। যেন থামছেই না তাদের আহাজারি।

রোববার বাদ যোহর তার নিজ বাড়ি খোকসা উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নের চাঁদট পূর্বপাড়া জামে মসজিদে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তানিয়ার দা’ফন সম্পন্ন হয়।

এর আগে রোববার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে স্বজনদের কাছে লা’শ হস্তান্তর করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তানিয়ার অকাল মৃ’ত্যুতে শোকে পাথর হয়ে গেছে গোটা পরিবার। পরিবারের একমাত্র চালিকা শক্তিকে হারিয়ে সবাই এখন দিশেহারা।

প্রিয় মেয়েকে হারিয়ে শোকে বাকরুদ্ধ বাবা আমিরুল ইসলাম ও মা খুশি বেগমের। বাড়িতে থাকা মেয়ের ছবি বুকে নিয়ে কখনও নীরবে চোখের পানি ফেলছেন আমিরুল ইসলাম। আবার কখনও চিৎকার করে আহাজারি করে চলেছেন তিনি।

দুই বোনের মধ্যে ফারহানা ইসলাম তানিয়া বড়। তিনি সিটি ব্যাংক গুলশান শাখার সহকারী ভিপি ছিলেন। চার বছর আগে তিনি সিটি ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। ঢাকায় মহম্মদপুরে বসবাস করলেও তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসায়।

তানিয়ার বাবা আমিরুল ইসলাম জানান, চিকিৎসার জন্য তানিয়া ঈদের একদিন পরে ১৪ আগস্ট তার আরও দুই সহকর্মীকে নিয়ে কলকাতায় যায়। কলকাতায় ডাক্তার দেখিয়ে ফোনে আমাকে জানায় ডাক্তার বলেছে আপনার লাঙ্কে সামান্য পানি জমেছে। ওষুধ খেলেই ভাল হয়ে যাবে। আব্বু আমি একদিনের ছুটি নিয়ে এসেছি। কিছু মার্কেট করে চলে আসব।

তিনি বলেন, শনিবার ভোর ৫টার দিকে কলকাতা থেকে একজন ফোন করে তানিয়ার মাকে জানান তানিয়া একসিডেন্ট করে মারা গেছে।

নিহতের চাচা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আকতার জানান, বাবা মা ও একমাত্র ছোট বোনকে নিয়ে ঈদের আগের দিন গ্রামের বাড়ি চাঁদটে আসে তানিয়া। ঈদের একদিন পর বুধবার সকালে চিকিৎসার জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যায়।

তিনি জানান, শুক্রবার গভীর রাতে খাবার খেতে যাওয়ার আগে পরিবারের লোকদের সঙ্গে মোবাইলে কথা বলেছিল তানিয়া।

তানিয়ার সহকর্মী হুমায়ুন কবীর জানান, তানিয়ার সঙ্গে আমি অনেক দিন ধরে চাকরি করছি। তানিয়া অনেক বিনয়ী ও ভদ্র মেয়ে। তার মৃ’ত্যুও সংবাদ শুনে চোখে পানি ধরে রাখতে পারেনি। তানিয়াকে শেষবারের জন্য দেখতে এখানে ছুটে এসেছি।

চাচতো বোন রেভিনা জানান, ও আমাদের অনেক আদরের বোন। ও চলে যাওয়ায় আমরা সবাই ভেঙ্গে পড়েছি।

শুক্রবার মধ্যরাতে কলকাতার শেকসপিয়র সরণি এবং লাউডন স্ট্রিটের সংযোগস্থলে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে একজন ফারহানা ইসলাম তানিয়া (২৮)। তারা চিকিৎসার জন্য কলকাতা এসে মারকুইস স্ট্রিটের ভিআইপি হোটেলে উঠেছিলেন।

শুক্রবার রাতে প্রবল বৃষ্টির কবল থেকে বাঁচতে পুলিশের একটি আউট পোস্টে আশ্রয় নেন তারা। রাত ১টা ৫০ মিনিটের দিকে কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়ামের দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটি জাগুয়ার গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মার্সিডিজ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাগুয়ার গাড়িটি মার্সিডিজটিকে নিয়েই ধাক্কা মারে সড়কের পাশে থাকা ওই পুলিশ আউট পোস্টে। এতে চাপা পড়েন সেখানে থাকা তিন বাংলাদেশি।

এ ঘটনায় দায়ী জাগুয়ার গাড়ির মালিক আরসালান পারভেজকে শনিবার গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। তিনি কলকাতার খ্যাতনামা রেস্তোরাঁ আরসালানের মালিক পারভেজ আখতারের ছেলে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa