
স্থানীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানায়, গোষ্ঠ নাইয়া কুলতলি এলাকার নাইয়া পাড়ার বাসিন্দা। শনিবার সকালে তিনি আরও চার-পাঁচ জনের সাথে মিলে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। এসময় তার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ।
তার সঙ্গীরা এলোপাথাড়ি লাঠি চালিয়ে বাঘটিকে তাড়াতে সক্ষম হয়। এরপর তারা তাকে উদ্ধার করে কুলতলি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তৃব্যরত চিকিৎসক নাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।
তবে ভারতের বন বিভাগ বলছে, কাঁকড়া ধরতে নয়, জঙ্গলে বেআইনিভাবে কাঠ কাটতে গিয়েই বাঘের মুখে পড়েন ওই জেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



