Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কাতারে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য বাংলাদেশি
আন্তর্জাতিক প্রবাসী খবর

কাতারে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য বাংলাদেশি

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 29, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের পরে কাতারের বেশিরভাগ প্রকল্প ধীরগতি হওয়ায় দেশটিতে কর্মহীন হয়ে পড়েছেন নির্মাণশ্রমিকসহ অন্যান্য পেশায় যুক্ত অসংখ্য বাংলাদেশি।

কর্মহীন হয়ে পড়ায় অনেকে খাবার ও বাসস্থান খরচ মেটাতে গিয়ে দেশটিতে মানবেতর দিন পার করছেন। এমন পরিস্থিতিতে কাতারে খাদ্য সহায়তা নিয়ে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস।

কাতারে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য বাংলাদেশি

গত শুক্রবার দুপুর ২টায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশি কর্মীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এই সংকট মুহূর্তে প্রবাসী শ্রমিকদেরকে খাদ্য সহায়তা দিতে বাংলাদেশ কমিউনিটির বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

Advertisement

দূতাবাস সূত্রে জানা যায়, বর্তমানে কাতারে প্রায় চার লাখ বাংলাদেশির বসবাস। যাদের মধ্যে অধিকাংশই নির্মাণশ্রমিক। ফিফা বিশ্বকাপ উপলক্ষে কাতারে ইতোমধ্যে ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয়েছে।

তবে আগের চেয়ে বর্তমানে কাজের চাহিদা কমে আসায় ফ্রি ভিসায় আসা অসংখ্য বাংলাদেশি কর্মী এখন মানবেতর জীবনযাপন করছেন। প্রতিদিন সন্ধ্যা হলে রাজধানীর দোহারসহ বিভিন্ন স্থানে কর্মহীন বাংলাদেশিদের জনসমাগম দেখা যায়।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানান, বর্তমানে দেশটির বেশিরভাগ প্রকল্প ধীরগতিতে চলছে। তাই অনেক বাংলাদেশি দেশটিতে কর্মহীন হয়ে পড়েছেন। অনেকের চাকরি আছে কিন্তু নিয়মিত বেতন পাচ্ছেন না।

আবার অনেকের বেতন ও চাকরির অবস্থা তেমন ভালো না। তাই নতুন ভিসায় যারা কাতারে আসবেন তাদের অবশ্যই কাজ যাচাই-বাছাই করে সতর্কতা অবলম্বন করে আসা উচিত বলে তিনি মনে করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার ফান্ড থেকে কর্মহীন বাংলাদেশিকে খাদ্য সহায়তা প্রদান করছে দূতাবাস।

দীর্ঘদিন কাজ না থাকায় প্রবাসীদের দেশে থাকা পরিবাররাও নানান সংকটে আছেন। এমতাবস্থায় দূতাবাসের মাধ্যমে প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সহযোগিতা পাওয়ার আশা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা।

ফিফা বিশ্বকাপের পরে কাতারে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের বিকল্প কর্মসংস্থানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

গত মে মাসে কাতারের পাবলিক ওয়ার্কস অথরিটি (আসগাল) নতুন ৪.১ বিলিয়ন বাজেটের ২২টি মেগা প্রকল্পের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে। তবে কবে নাগাদ এসব প্রকল্পের কাজ শুরু হবে তা দেখার অপেক্ষা।

এছাড়া কাতার ভিশন ২০৩০-কে সামনে রেখে নিয়মিত প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে যা পুরোদমে শুরু হলে অনেকটাই বেকারত্ব কমে আসবে এমনটাই মনে করেছেন সংশ্লিষ্টরা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa