নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের বাকী আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে জমে উঠেছে এখানকার নির্বাচন। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মূলত লড়াই হবে বাংলাদেশ আওয়ামী লীড় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি ও স্বতন্ত্রের ঈগল প্রতীকের প্রার্থী আলম আহমেদের মধ্যে। সম্পর্কে তারা মামাত-ফুফাত ভাই-বোন হলেও ভোটের মাঠে ভাই-বোনের লড়াইটা বেশ ভালই জমে উঠেছে।

কাপাসিয়ায় লড়াই হবে ভাই-বোনের মধ্যে

Advertisement

আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন আহমদের ভাগ্নে।

ফুফাতো ভাই আলম আহমেদের প্রার্থিতা বাতিলের জন্য আদালতে লড়ছেন রিমি। একই সাথে ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠেও প্রচার চালাচ্ছেন তিনি।

জানা গেছে, মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপের অভিযোগে এই আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে, ১৩ ডিসেম্বর কমিশন আবেদন খারিজ করে দেয়। পরে আলম তাঁর বৈধতা ও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে আলম আহমেদ এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত স্বতন্ত্র প্রার্থী আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এই আদেশের ফলে আলম আহমেদ ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচার চালাচ্ছেন।

অপরদিকে, আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে গত মঙ্গলবার চেম্বার আদালতে আবেদন করেন রিমি। বুধবার চেম্বার আদালত তা মঞ্জুর করে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন।

গাজীপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন, কেন্দ্র সংখ্যা ১২২টি, বুথ সংখ্যা হলো ৬০৪টি। এখানে পুরুষ ভোটার হলো ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন ও নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮৭৬ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google