Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে বহিরাগতরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। হামলায় এক ডাক্তারসহ তিনজন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গোলাম রসুল, সহকারী নার্স মাহবুবুল করিম ও নাইটগার্ড আবুল কাশেম।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম জানান, রাত ৮টার দিকে বুকে ব্যথা নিয়ে দুই রোগী হাসপাতালে আসেন। এসময় একজনকে হাসপাতালে ইসিজি কারানো হচ্ছিল এবং রাফাত উদ্দীন নামে একজনকে চিকিৎসার পরামর্শ দেয়া হয়। কিন্তু রাফাত উদ্দীনের সঙ্গে আসা লোকজন ইসিজি ছাড়া কোন ওষুধ নেবেন না এবং অন্যত্র থেকে ইসিজি করাবেন বলে চলে যান।

ঘণ্টা খানেক পর ৪/৫ যুবক এসে হাসপাতালের জরুরি বিভাগের চেয়ার, টেবিল, গ্লাস, আসবাবপত্র, মোবাইল সেট আসবাবপত্র ভাঙচুর করেন। এসময় তারা ডাক্তার গোলাম রসুল, সহকারী নার্স মাহাবুবুল আলম ও নাইটগার্ড আবুল কাশেমকে মারধর করেন। হাসপাতালে থাকা সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google