Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার ছোঁয়া এগ্রো প্রোডাক্টস কারখানার আরো ৬ শ্রমিক করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।

এর আগে ওই কারখানার ৭ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। এ নিয়ে ওই কারখানার মোট ১৩ জনের মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম সরকার এতথ্য নিশ্চিত করেছেন।

ডা. আব্দুস সালাম সরকার জানান, ওই কারখানার এক কর্মী গত বৃহস্পতিবার মাথা ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তখন অন্যান্য উপসর্গ নিয়ে সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়।

শুক্রবার দুপুরে তার নমুনার করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে ওইদিনই কারখানা ও আক্রান্ত ব্যক্তির বাড়ির সংলগ্ন এলাকা (১০টি বাড়ি) লকডাউন ঘোষণা করা হয়।

তিনি আরো জানান, ওই কারখানার একজন কর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কারখানার কর্মরত অন্যান্য শ্রমিকদের ও আক্রান্ত ব্যক্তির স্বজনদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। এ পর্যন্ত ১৩৫ জনের নমুনা সংগ্রহ ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হলে রোববার তাদের মধ্যে সাতজনের এবং আজ (মঙ্গলবার) আরো ৬ জনের পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে ওই কারখানার ১৩ শ্রমিকরের করোনা পজেটিভ হয়েছে। তাদের কারখানায় আইসোলেশনে রাখা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google